ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

তেতুলিয়ায় দুস্থদের সঞ্চয়ের ৭ লাখ টাকা চেয়ারম্যানের পকেটে


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৯-৬-২০২৬ দুপুর ১:৪৮

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অতি দরিদ্র ও দুস্থদের ভিডব্লিউবি প্রকল্পের সঞ্চয়ের ৭ লাখ টাকারও অধিক পকেটেস্থ করার অভিযোগ পাওয়া গেছে, তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলমগীর হোসাইনের বিরুদ্ধে। সঞ্চয় ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন সাড়ে ৩শ নারী উপকারভোগি। সত্যতা নিশ্চিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।

তথ্যানুযায়ী তিরনইহাট ইউনিয়ন পরিষদে ২০২৫-২০২৬ চক্রের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় অতি দরিদ্র দুস্থ ৩৬৩ জন নারীদের প্রতিমাসে ৩০ কেজি হারে চাল বিতরন করা হয়।এতে নিয়ম অনুযায়ী চাল উত্তোলনের আগে প্রতিমাসে জনপ্রতি ২২০ টাকা হারে সঞ্চয় জমা করবেন।তাতে মাসে ৭৯ হাজার ৮৬০ টাকা উত্তোলন হয়।এ টাকা ব্যাংকে উপকারীভোগীদের হিসাব নম্বরে জমা রাখার কথা।
২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১১ মাসের মোট সঞ্চয় ৮ লাখ ৭৮ হাজার ৪৬০ টাকা।কিন্তু চেয়ারম্যান আলমগীর হোসাইন জানুয়ারী ও ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাংকে জমা করে বাকী ৯ মাসের ৭ লাখ ১৮ হাজার ৭৪০ টাকা তার পকেটে নিয়েছেন।দুই মাসের টাকা জমা করানোর বিষয়টি নিশ্চিত করেছেন অগ্রনী ব্যাংক শালবাহান হাট শাখা কর্তৃপক্ষ। 

জানা যায়,বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো অতি দরিদ্র ও দুস্থ মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এর মাধ্যমে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করা এবং তাদের স্বাবলম্বী করে তোলা হয়। 

তিরনইহাট ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর মো.নাজমুল হক বলেন,ভিডব্লিউবি চাল বিতরনের সময় ওয়ার্ডের গ্রাম পুলিশ দিয়ে উপকারীভোগীদের কাছ থেকে সঞ্চয়ের টাকা উত্তোলন করা হয়।উত্তোলনের টাকা আগে প্রশাসনিক কর্মকর্তাকে দিয়েছিল। কয়েকমাস থেকে আমাকে দেয়। পরে সব টাকা একসাথে করে আমি চেয়ারম্যানকে জমা দেই।

অভিযুক্ত তিরনইহাট ইউনিয়নের চেয়ারম্যান মো.আলমগীর হোসাইনের মুঠোফোনে বার বার কল করলেও কোন সাড়া পাওয়া যায়নি।

তেঁতুলিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) করুনা কান্ত রায় বিষয়টি অবগত আছি।সরে-জমিন পরিদর্শন করে, সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে তিনি বলেন,ভিডব্লিউবি চাল বিতরনের নিয়ম হচ্ছে, আগে ব্যাংকে টাকা জমা দিয়ে পরিষদে ব্যাংকের রশিদ দিয়ে চাল উত্তোলন করবেন।কিন্তু সবাই ব্যাংকে টাকা জমা দিতে না পারার বিষয়টি চিন্তা করে, পরিষদে সঞ্চয়ের টাকা দিয়ে চাল উত্তোলন করে।পরে সেই টাকা পরিষদ থেকে ব্যাংকে জমা করলে যার যার হিসাব নম্বরে চলে যাবে।

তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার, শাহিন আফরোজ খসরু জানান, বিষয় টা আমি জানলাম, যদি এমন কিছু হয়ে থাকে তাহলে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত