যশোরে স্কুল মাঠ থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর, বৃদ্ধের মৃত্যু
যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় একটি স্কুল মাঠ থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া হামিদ বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তার মৃত্যু হয়। তিনি পাঁচবাড়িয়া গ্রামের আকবার বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) রাত প্রায় ৯টার দিকে পাঁচবাড়িয়া স্কুল মাঠে হামিদ বিশ্বাসকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় ভ্যানচালক শুকুর। পরে তিনি তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালে গভীর রাতে তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: আহসান কবির বাপ্পি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি অজ্ঞান পার্টির শিকার হয়ে থাকতে পারেন। পরবর্তীতে হৃদরোগজনিত কারণে তার মৃত্যু হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে, কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied