বাঘার নওটিকায় কৃষি জমিতে অবৈধ পুকুর খনন: ইউএনও’র অভিযানে ভেকু অকেজো, যন্ত্রাংশ জব্দ
রাজশাহীর বাঘা উপজেলার নওটিকা মৌজায় তিন ফসলি কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার ৮ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নওটিকা মৌজার বিভিন্ন পয়েন্টে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সেখানে মোবাইল কোর্টের ঝটিকা অভিযান চালানো হয়।
তবে দূর থেকে প্রশাসনের গাড়ি আসতে দেখে মাটি কাটার সাথে জড়িত সিন্ডিকেটের সদস্য ও এস্কেভেটর (ভেকু) চালকেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে হাতেনাতে আটক বা তাৎক্ষণিক মামলা দেওয়া সম্ভব হয়নি।অবৈধ খননকাজ বন্ধে মাটি কাটার কাজে ব্যবহৃত বিশালাকৃতির এস্কেভেটরটি অকেজো করে দেওয়া হয় এবং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করা হয়।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, "ফসলি জমি এ অঞ্চলের মানুষের মূল চালিকাশক্তি। আইন অমান্য করে যারা কৃষি জমি নষ্ট করে পুকুর খনন করার চেষ্টা করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীরা পালিয়ে গেলেও অবৈধ খনন বন্ধে আমাদের এই কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
কৃষি জমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের তাৎক্ষণিক ও কঠোর ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন নওটিকা এলাকার স্থানীয় কৃষকেরা।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied