ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় মহাসড়কে থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৯-৬-২০২৬ দুপুর ২:৩৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় চলাচল নিষিদ্ধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে নিমসার কাঁচাবাজারের জুনাব আলী ডিগ্রি কলেজ গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ থাকলেও কয়েকটি ব্যাটারিচালিত ইজিবাইক উল্টোপথে চলাচল করছিল। এ সময় হাইওয়ে পুলিশের একটি দল একটি ইজিবাইক থামিয়ে চালককে আটক করে। এ নিয়ে চালক ও পুলিশের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে কাঁচাবাজারে পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত অটোরিকশাগুলোর চলাচলে বাধা দিলে চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। একপর্যায়ে উত্তেজিত লোকজন হাইওয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি ব্যাপক ভাঙচুর করে। ঘটনার সময় হাইওয়ে পুলিশের তিন সদস্য ও একজন ইজিবাইক চালক আহত হয়েছেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা নিরাপদ স্থানে সরে যান। পরে দুর্বৃত্তরা ফাঁকা পড়ে থাকা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. শাহিনুর আলম বলেন, দায়িত্ব পালনকালে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন বলেন, “মহাসড়কে দায়িত্ব পালনকালে কিছু দুর্বৃত্ত পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২