বিশ্বকাপ ফুটবলকে ঘিরে রাজারহাটে জমজমাট পতাকার বাজার
বিশ্বকাপকে ফুটবল ২০২৬ ঘিরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবলপ্রেমীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে অনেকেই কিনছেন বিভিন্ন দেশের পতাকা। ফলে জমে উঠেছে পতাকার বাজার।
শুক্রবার ১২ জুন শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল খেলা। উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে অস্থায়ী দোকানে বিক্রি হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন, পর্তুগালসহ বিভিন্ন দেশের পতাকা। আকার ও মানভেদে পতাকার দামও রাখা হচ্ছে ভিন্ন ভিন্ন। ছোট পতাকা থেকে শুরু করে বড় আকারের ব্যানার ও কাপড়ের পতাকাও পাওয়া যাচ্ছে বাজারে।
লালমনিরহাট থেকে আসা পতাকা বিক্রেতা আজিম হোসেন জানান, তিনি প্রায় ২৮ বছর ধরে বিভিন্ন ক্রীড়া আসর উপলক্ষে পতাকা বিক্রি করে আসছেন। তিনি বলেন, “প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০টি পতাকা বিক্রি হয়। এর মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার চাহিদা সবচেয়ে বেশি।”
বিশ্বকাপের উন্মাদনা বাড়ার সঙ্গে সঙ্গে পতাকার বিক্রিও আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবলপ্রেমীদের প্রিয় দলের পতাকা কিনতে ও বাড়ির ছাদ, দোকানপাট এবং যানবাহনে টাঙাতে দেখা যাচ্ছে।
স্থানীয় ফুটবলপ্রেমীদের মতে, বিশ্বকাপ এলেই রাজারহাটে উৎসবের আমেজ তৈরি হয়। প্রিয় দলের সমর্থনে পতাকা উড়িয়ে সেই আনন্দকে আরও রঙিন করে তোলেন সমর্থকরা। ফলে বিশ্বকাপকে ঘিরে উপজেলার সর্বত্র এখন ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
Link Copied