ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে সরকারি খাল থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৯-৬-২০২৬ দুপুর ৩:১৭
যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা এলাকার চাতরা ও সাড়াতলা বিলের মৎস্য ঘেরের মধ্যবর্তীস্থানে আশাননগরের খালে পানি নিষ্কাষনের জন্য নির্মিত কালভার্টের মুখের উপর থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ করলেন এসিল্যান্ড কাজী মেশকাতুল ইসলাম । 
গত সোমবার (৮ মে) বিকেলে এ উচ্ছেদ অভিযান পারিচালনা করা হয়। এ খাল উচ্ছেদের মাধ্যমে শত শত লোকের কৃষিকাজ ও ব্যবহারযোগ্য পানির সংকট নিরাসন হবে বলে জানালেন অনেকে। 
 
এলাকাবাসি জানান, উপজেলার গড়ভাঙ্গা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া আশাননগরের খালটি কামরুল বিশ্বাস নামে স্থানীয় এক প্রভাবশালী বাঁধ দিয়ে পানি আটকে রেখেছিলেন। এতে  কেরামত গাজীর ৩২৬ বিঘা মৎস্য ঘেরের রক্ষিত চারা মাছ পানির অভাবে মারা যাচ্ছে। এবং এলাকার লোকদের চাষাবাদ ও অন্যান্য কাজে পানির সংকট দেখা দেয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানানো হলে সোমবার উপজেলা প্রশাসনের লোকজনকে সঙ্গে নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের  উস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পারিচালনা করা হয়। এ খালের বাঁধ অপসারণের জন্য প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসি। 
 
বাঁধ অপসারণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার সুদিপ বিশ্বাস, থানার সহকারী উপপরিদর্শক লক্ষনসঙ্গীয় পুলিশ সদস্যরাসহ এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।  তবে বাধ দেয়ার অভিযোগে কামরুল বিশ্বাসকে জরিমানা না করায় ক্ষোভ প্রকাশ করেন বেলকাটি গ্রামের রহমতউল্লার ছেলে  শরিফুল ইসলামসহ এলাকাবাসীরা। 
 
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে কামরুল বিশ্বাস এখানকার খালে বাঁধ দিয়ে নিজের কাজে ব্যবহার করছেন। বিষয়টি জানতে পেরে ইউএনও স্যারের নির্দেশে আমরা বাঁধটি অপসারণ করেছি। এতে এলাকাবাসি দারুণ ভাবে উপকৃত হবেন।

এমএসএম / এমএসএম

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া

মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী

পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল