নাচোলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার নেজামপুর রেলস্টেশনের প্লাটফরমের উত্তরে রেললাইনের ৩০৮/২ নম্বর পিলারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে রহনপুর থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেনের এক টিকিট পরীক্ষক (টিটি) রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই আশীষ সরকার জানান, নেজামপুর রেলস্টেশনের প্লাটফরমের অদূরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির রাতভর অভিযান ১৫০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১
ত্যাগীদের মূল্যায়ন করছে বিএনপি- বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানি
ভূরুঙ্গামারীতে বাগভান্ডার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলামের ইন্তেকাল
ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে গ্রামবাসীর মাদকবিরোধী র্যালি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির রাতভর অভিযান ১৫০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১
টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা প্রদান
সাভারের ভাকুর্তায় জনচলাচলের রাস্তা লিজ নিয়ে বিক্রির অভিযোগ
তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে ১ পর্যটকের মৃত্যু।
জীববৈচিত্র্য সংরক্ষণে চুয়াডাঙ্গায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি
জীববৈচিত্র্য সংরক্ষণে চুয়াডাঙ্গায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি
রায়গঞ্জে টিটিসি নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ, সিদ্ধান্তের অপেক্ষায় দুই এলাকা