রাস্তা নির্মাণের নামে ব্যক্তিমালিকানাধীন পাহাড় কেটে দখলের অভিযোগ, জেলা প্রশাসকের কাছে আবেদন
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জঙ্গল দক্ষিণ পাহাড়তলী এলাকায় রাস্তা নির্মাণের নামে ব্যক্তিমালিকানাধীন পাহাড় কেটে জবরদখলের অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন রেনু আক্তার নামের এক নারী।
সোমবার (৯ জুন) চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর দেওয়া আবেদনে তিনি দাবি করেন, পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে মো. ইয়াছিনের মালিকানাধীন সম্পত্তির দেখাশোনা ও তদারকির দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি জানতে পারেন, কিছু ভূমিদস্যু ও অসাধু কর্মকর্তার যোগসাজশে রাস্তা নির্মাণের অজুহাতে ওই সম্পত্তির পাহাড় ও ফলজ বাগান কেটে ফেলা হচ্ছে।
আবেদনে উল্লেখ করা হয়, জঙ্গল দক্ষিণ পাহাড়তলী মৌজায় অবস্থিত খরিদসূত্রে অর্জিত ব্যক্তিমালিকানাধীন পাহাড়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ফলজ গাছের বাগান গড়ে তোলা হয়েছিল। বর্তমানে স্কেভেটর (খননযন্ত্র) ব্যবহার করে পাহাড় কেটে সমতল করার পাশাপাশি বাগানের গাছপালাও উজাড় করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
রেনু আক্তার আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে কাজ করা শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর মৌখিক নির্দেশে এ কাজ করা হচ্ছে। তবে এ বিষয়ে কোনো লিখিত অনুমোদন বা সরকারি নথি দেখানো হয়নি বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে দাবি করা হয়, তারা সংঘবদ্ধভাবে পাহাড় কাটা ও জমি দখলের সঙ্গে জড়িত। পাশাপাশি স্থানীয় কিছু সশস্ত্র সন্ত্রাসীও তাদের সহযোগিতা করছে বলে অভিযোগ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি।
আবেদনকারী প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে পাহাড় কাটা বন্ধ, জমি দখল প্রতিরোধ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আবেদনের অনুলিপি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার, পরিবেশ অধিদপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট তহশিল অফিসে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত