চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগ: মামলা দায়ের, প্রধান আসামি গ্রেপ্তার
বাগেরহাটের চিতলমারী উপজেলায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর পরিচয় গোপন রাখতে তাকে "রুবাইয়া" (ছদ্মনাম) নামে উল্লেখ করা হলো।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জুন চিতলমারী থানায় দায়ের করা মামলা নং-০২, জিআর নং-৭২/২০২৬ হিসেবে রেকর্ডভুক্ত হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৯(১) ধারায় দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ঝালোডাঙ্গা গ্রামের বাসিন্দা জৈনিক সরদার (সঙ্গত কারনে নাম দেয়া হয়নি) তার মেয়ের ওপর সংঘটিত ধর্ষণের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ৭ জুন দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে প্রতিবেশী পরিমল ভক্তের বাড়িতে তার শিশু পুত্রকে ডাকতে গেলে অভিযুক্ত পরিমল ভক্ত (৪৬) জোরপূর্বক শিশুটিকে একটি কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনাটি টের পেয়ে স্থানীয় এক ব্যক্তি অভিযুক্তের বাড়িতে গেলে শিশুটিকে ঘরের ভেতরে দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত তাকে অন্য দরজা দিয়ে বের করে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ও প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার তাকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে প্রেরন করে। মঙ্গলবার ৯ জুন পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।
এদিকে ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি পরিমল ভক্তকে ৮ জুন রাতে গ্রেপ্তার করে ও ৯ জুন মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরন করে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত- ভারপ্রাপ্ত) রোকেয়া খানম বলেন, "ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।"
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ