পটিয়া প্রেস ক্লাবে ঢুকে প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা
পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া প্রেস ক্লাবে এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় দৈনিক যুগান্তর ও বাংলা টিভির পটিয়া প্রতিনিধি আবেদুজ্জমান আমিরী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক সূত্রে জানা যায়, পটিয়া পৌরসভা যুবদল নেতা এস এম রেজা রিপনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল পটিয়া প্রেস ক্লাবে প্রবেশ করে। এক পর্যায়ে তারা সেখানে অবস্থানরত অন্য সাংবাদিকদের প্রেস ক্লাব থেকে বের করে দেয় এবং প্রকাশ্যে সাংবাদিক আবেদ আমিরীকে টেনে হিঁচড়ে বের করে মারধর করে। এ সময় বেধড়ক মারধরে গুরুতর আহত হন সাংবাদিক আবেদুজ্জমান আমেরী।
আহত সাংবাদিক আবেদুজ্জমান আমেরী বলেন, “আমরা প্রতিদিনের মতো পটিয়া প্রেস ক্লাবে বসেছিলাম। হঠাৎ এস এম রেজা রিপনের নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রেস ক্লাবে প্রবেশ করে। তারা অন্য সাংবাদিকদের জোরপূর্বক প্রেস ক্লাব থেকে বের করে দেয় এবং আমাকে টেনে হিঁচড়ে ক্লাব থেকে বের করে হত্যার চেষ্টা চালায়। এ সময় পটিয়া থানা ওসি তদন্ত যুযুৎসু যশ চাকমাসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোন ব্যবস্থা নেয়নি।
তার নেতৃত্বে পটিয়া শ্রীমাই খাল থেকে অবৈধভাবে বালু লুটের কারণে সরকারের ১৩৩ কোটি টাকার বাঁধ ঝুঁকিতে থাকায় দৈনিক যুগান্তরে গত ৬ মার্চ 'শ্রীমাই খালে দুই যুবদল নেতার ধংসযজ্ঞ' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সে সময় পটিয়া আসনের এমপির নির্দেশে বালু লুট বন্ধ হলে ক্ষুব্ধ হয়ে উঠে রিপন। সে সময় থেকে রিপন আমাকে প্রাণনাশের পরিকল্পনা করে। বিষয়টি স্থানীয় এমপি ও পটিয়া থানার ওসিকে আগেই অবগত করা হয়েছিল।"
তবে নিউজের জেরে হামলার দায় অস্বীকার করেছেন যুবদল নেতা এসএম রেজা রিপন।
এদিকে ঘটনার পর পটিয়ার সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত