বড়লেখায় ভূয়া সিআইডি প্রতারক ও চাঞ্চল্যকর জোড়া খুনের আসামী গ্রেফতার
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সাজু আহমেদ শোভন (৩৫) নামে এক যুবকে ও চাঞ্চল্যকর দুই ভাই হত্যা মামলার এজাহারনামীয় আসামি সামছুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (৭ জুন) বিকেলে উপজেলার নিউ সমনবাগ চা বাগানের স্থানীয় লোকজন মো. সাজু আহমেদ শোভনকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এবং অপর দুই ভাই জোড়া খুনের আসামি সামছুল ইসলামকে একই দিন রাতে বড়লেখা থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত প্রতারক সাজু আহমেদ শোভন রংপুর জেলার কোতোয়ালি থানার পশ্চিম বাবু খাঁ গ্রামের মো. আব্দুল আলীম শেখের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপর আসামী সামছুল ইসলাম বড়লেখা উপজেলার বিওসি কেছরীগুল (মাঠগুদাম) এলাকার মৃত আব্দুস ছবুরের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার নিউ সমনবাগ চা বাগানের বাসিন্দা চা শ্রমিক যতিন চাষার (৪৮) একটি মামলা রয়েছে। গত ৫ জুন রাতে সাজু আহমেদ শোভন নিজেকে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে চা শ্রমিক যতিন চাষার মামলার বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় তিনি মামলা নিষ্পত্তির কথা বলে ওই চা শ্রমিকের কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেন। গত রোববার (৭ জুন) বিকেলে শোভন পুনরায় চা বাগান এলাকায় এলে ভুক্তভোগী যতিন চাষা তাকে চিনতে পারেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে দাবি করে এবং একটি ভুয়া পরিচয়পত্র প্রদর্শন করে। পরিচয়পত্রে তার ছবি-সংবলিত নামের পাশে পদবি লেখা ছিল ‘এএসপি’। তবে যাচাই-বাছাই শেষে পুলিশ নিশ্চিত হয়, সে বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নয়। বরং ভুয়া পরিচয়ে প্রতারণা করেছে। এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী যতিন চাষা প্রতারক শোভনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অপর দিকে দুই ভাই জোড়া খুনের ঘটনা সংঘটিত হয় গত বছরের ২৭ ডিসেম্বর বিওসি কেছরীগুল (মাঠগুদাম) গ্রামে পূর্ব বিরোধের প্রতিপক্ষের সামছুল ইসলাম গং আব্দুল কাইয়ুম ও তার ভাই জামাল উদ্দিনকে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় ২৯ ডিসেম্বর নিহত এক ভাইয়ের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান সোমবার বিকেলে জানান, পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে একজনকে এবং দুই ভাই হত্যা মামলার এজাহারনামীয় আসামি সামছুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামীদের সোমবার আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়