যৌতুকের দাবিতে নির্যাতনে তরুণীর মৃত্যু: স্বামীর বিচারের দাবিতে মোহনগঞ্জে মানববন্ধন
নেত্রকোনার মোহনগঞ্জে শাহীদা আক্তার (২১) নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে বিচার দাবি করেছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী।
এ দাবিতে আজ মঙ্গলবার দুপুরে মোহনগঞ্জ পৌরশহরের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শাহীদার বাবা শহীদ মিয়া, মা ময়না আক্তারসহ স্থানীয় অসংখ্য মানুষ অংশ নেন। তারা অভিযোগ করেন, যৌতুকের দাবিতে দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত শাহীদা আত্মহত্যা করতে বাধ্য হন।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য, মোহনগঞ্জ উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা শাহীদার প্রায় এক বছর আগে এক প্রবাসীর সঙ্গে বিয়ে হয়েছিল। স্বামী বিদেশে থাকায় তিনি বাবার বাড়িতেই বসবাস করতেন। গত বছরের আগস্টে পাশ্ববর্তী বাখরপুর গ্রামের মোনাইদ হোসেন নানা কৌশলে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে ওই ঘটনায় মামলা থেকে রেহাই পেতে চলতি বছরের ফেব্রুয়ারিতে মোনাইদ শাহীদাকে বিয়ে করেন। এ সময় শাহীদা তার আগের স্বামীকে তালাক দেন।
স্বজনদের দাবি, বিয়ের পর থেকেই শাহীদার ওপর যৌতুকের জন্য চাপ সৃষ্টি করা হয়। স্বামী মোনাইদ হোসেন ও তার পরিবারের সদস্যরা ৬ লাখ টাকা যৌতুক দাবি করেন। দরিদ্র পরিবারের পক্ষে এ অর্থ দেওয়া সম্ভব না হওয়ায় শাহীদাকে নিয়মিত মারধর, গালাগাল এবং মানসিকভাবে নির্যাতন করা হতো।
অভিযোগ অনুযায়ী, নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে গত ২৯ মার্চ বাবার বাড়িতে গিয়ে কীটনাশক পান করেন শাহীদা। পরে গুরুতর অবস্থায় তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ওই দিন রাতেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ১ এপ্রিল শাহীদার বাবা শহীদ মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয় শাহীদার স্বামী মোনাইদ হোসেনকে। এছাড়া শ্বশুর মো. শফিকুল ইসলাম, ভাসুর জুনাইদ হোসেন, ননদ চম্পা আক্তারসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পর গত ৯ এপ্রিল মোনাইদ হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান আসামি জামিনে মুক্ত হওয়ার পর পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা দ্রুত মামলার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং শাহীদা হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, ওই মামলায় তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied