ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

গোপালগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৯-৬-২০২৬ বিকাল ৫:১৩

গোপালগঞ্জে উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পৌর মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহায়তায় প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। তিনি বলেন, গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এর আগে অংশগ্রহণকারীরা গ্রাম আদালত বিষয়ে দুই দিনের বেসিক টিওটি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এ প্রশিক্ষণের মাধ্যমে তারা গ্রাম আদালত আইন-২০০৬ সম্পর্কে আরও গভীর জ্ঞান অর্জন করবেন এবং উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় দক্ষতা বৃদ্ধি করবেন। তিনি ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম নিয়মিত মনিটরিংয়ের ওপরও গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, গ্রাম আদালত প্রান্তিক জনগণের জন্য একটি কার্যকর বিচারিক ব্যবস্থা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম আদালতের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তাই এ আইন সম্পর্কে চেয়ারম্যান ও সংশ্লিষ্ট বিচারকদের যথাযথ জ্ঞান থাকা প্রয়োজন। তিনি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি প্রকৃতির নির্দিষ্ট বিরোধ নিষ্পত্তি করা যায়। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত বিরোধ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে পাঠানোর আহ্বান জানান।
প্রশিক্ষণের কোর্স সমন্বয়কারী ও স্থানীয় সরকারের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফারিহা তানজিন বলেন, গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের আরও দক্ষ করে গড়ে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে গ্রাম আদালতের বিচার কার্যক্রম পরিচালনা, মামলার গ্রহণযোগ্যতা, গ্রাম আদালত আইন-২০০৬, সংশোধিত আইন-২০২৪ এবং গ্রাম আদালত বিধিমালা-২০১৬ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ সফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এবং সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসিত কুমার সাহা। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী কমিশনার (স্থানীয় সরকার) এ কে এম ফয়জুল বারী এবং এভিসিবি-৩ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আলিউল হাসানাত খান।
প্রশিক্ষণে জেলার পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তাসহ মোট ২৬ জন অংশগ্রহণ করেন।

Aminur / Aminur

সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে জলদাড়ি, জলাবদ্ধতায় দুর্ভোগে ক্ষেতলাল-কালাইয়ের হাজারো কৃষক

হরিপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় দেশি মদ উদ্ধার

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে হাসপাতালে হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ত্রিশাল স্কুল পরিচ্নছন্নতা অভিযানের উদ্বোধন

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন সন্ত্রাস চাঁদাবাজ বিরুদ্ধে রুখে দাঁড়ানঃ মেজর হাফিজ সৈকত

জাহেদা ক্লিনিকে ভুল অস্ত্রোপচারে কৃষকের মৃত্যু,পঙ্গু হওয়ার পথে আরোও ৩ জন

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদন সময় বৃদ্ধি

গাসিকে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন প্রশাসক

কালিয়ায় দুটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জে সবজি ও মাছের দাম আকাশচুম্বী, বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের

জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় জুড়ীর আলীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের কৃষি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত