খুলনায় ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের দ্বিতীয় স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনজনিত সংকট, উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা এবং তরুণদের স্বাস্থ্যগত অধিকার বিষয়ে সচেতনতা ও নীতিনির্ধারণী সমন্বয় জোরদারের লক্ষ্যে খুলনায় অনুষ্ঠিত হয়েছে “ইয়ুথ শেয়ার-নেট” প্রকল্পের দ্বিতীয় স্টেকহোল্ডার মিটিং।
মঙ্গলবার (৯ জুন) খুলনার হোটেল টাইগার ইন্টারন্যাশনালে এ সভার আয়োজন করা হয়। সভাটি বাস্তবায়ন করে দলিত এবং সহযোগিতায় ছিল রেডঅরেঞ্জ বাংলাদেশ। প্রকল্পটি অর্থায়ন করছে অ্যামপ্লিফাই চেঞ্জ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকা বলেন, প্রজনন স্বাস্থ্য বিষয়টিকে আরও স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে। জলবায়ু পরিবর্তন বর্তমানে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানিতে দীর্ঘ সময় কাজ করার ফলে নারীদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হচ্ছে বলে বিভিন্ন তথ্য পাওয়া যায়। এসব ঝুঁকি মোকাবিলায় বিকল্প কর্মসংস্থান ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।
তিনি আরও বলেন, দাকোপ, পাইকগাছা ও কয়রার মতো উপকূলীয় এলাকায় বিশুদ্ধ পানি সংগ্রহে নারীদের দীর্ঘ সময় ব্যয় করতে হয়, যা তাদের জীবনযাত্রা ও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। এ বিষয়ে পরিবার ও সমাজকে সচেতন করতে হবে।
আইনজীবী এড. বাবুল হাওলাদার বলেন, নিজের অধিকার আদায়ের পাশাপাশি অন্যের অধিকার নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সমাজে সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এছাড়া সংবিধান সম্পর্কে আমাদের জানতে হবে। অন্যদের জানাতে হবে। এছাড়া আইন কেন্দ্রিক জটিলতা নিরসনে এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা দিতে সরকারি কার্যক্রম চলমান রয়েছে। আমরা এই বিষয়ে সচেতন হলে আইনি সহায়তাও নিতে পারবো।
'দলিত'এর নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস বলেন, মানব সভ্যতা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান অবস্থানে পৌঁছেছে। তেমনি নিজেদের অধিকার প্রতিষ্ঠা এবং অন্যের অধিকার নিশ্চিত করতেও সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সমান অধিকার রয়েছে। একই সঙ্গে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার ওপর গুরুত্বারোপ করতে হবে।
সভায় সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
এছাড়া এ সভায় উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি নিয়ে চলমান জরিপের অগ্রগতি তুলে ধরা হয়। বিশেষ করে খুলনা ও সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সমস্যা, পুষ্টিগত চ্যালেঞ্জ এবং সামাজিক নিরাপত্তার বিষয়গুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়।
এ সময় প্রকল্পের প্রথম বছরের অর্জন, যুব নেটওয়ার্ক গঠনের অগ্রগতি, আঞ্চলিক অংশীদারিত্ব, তথ্য প্রচারের কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্য ও অধিকারবিষয়ক তথ্য আরও কার্যকরভাবে পৌঁছে দিতে ডিজিটাল ও স্থানীয় যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা 'দলিত' এর ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের দায়িত্বরত প্রতাপ কুমার দাশের অভ্যর্থনায় ও প্রজেক্ট ম্যানেজার শাকিরুন আক্তারের উপস্থাপনা ও প্রেজেন্টেশন প্রদানের মধ্য অনুষ্ঠিত হয়। 'দলিত' এর নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস সমাপনী বক্তব্য রাখেন।
Aminur / Aminur
তারাগঞ্জে একই দিনে মাদকবিরোধী জোরালো অভিযান
জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার
চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার
সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি
রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ