ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

২১ বছর পর বাংলাদেশর অস্ট্রেলিয়া বধ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৬-২০২৬ রাত ১০:৩০

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আজ মিরপুরে ব্যাট হাতে মোসাদ্দেক হোসেনের পর বল হাতে নাহিদ রানার তাণ্ডবে দিশেহারা অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ। সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি আইনে ৮৬ রানের জয় তুলে নিয়েছে টাইগাররা।

ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। ২০০৫ সালের ১৮ জুন কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করা ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশে ওটাই ছিল ওয়ানডে ক্রিকেটে প্রথম জয়।

২১ বছর এবং ১৫ ম্যাচ (একটি পরিত্যক্ত) পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচে জয় পেল মেহেদী হাসান মিরাজের দল। এই ম্যাচের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ ম্যাচ খেলে বাংলাদেশের জয় ছিল একটিওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এখন পর্যন্ত মোট ২২টি ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ২০টি ম্যাচ এবং বাংলাদেশ জিতেছে ১টি ম্যাচ। এছাড়া ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। ব্যাট হাতে ওপেনার তানজিদ হাসান তামিম ৫৭ এবং নাজমুল হোসেন শান্ত ৬৭ রানের ইনিংস খেলেন। এরপর চার বছর পর দেশের হয়ে খেলতে নামা মোসাদ্দেক হোসেন সৈকত অস্ট্রেলিয়া বোলারদের বিরুক্ষে ব্যাটিং ঝড় তোলেন।

ছয় নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ৮৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন মোসাদ্দেক। ৭০ বলের তার ইনিংসে ৭টি চারের মারের সাথে ৩টি ছক্কার মার ছিল।

ব্যাট হাতে তাণ্ডব ছড়ানো মোসাদ্দেক বল হাতেও সফল ছিলেন। ১০ ওভার বল করে ৩.৭০ ইকোনিকে ৩৭ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন তিনি। তবে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেওয়ার পথে ছিলেন গতিময় টাইগার বোলার নাহিদ রানা। ১০ ওভার বল করে ৪১ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট।

৪২.২ ওভারে বজ্রপাতের কারণে খেলা বন্ধ করেন দেন মাঠ আম্পায়ার। এ সময় ৯ উইকেট নিয়ে ১৯১ রান করেছিল অস্ট্রেলিয়া। জয় থেকে মাত্র এক উইকেট দূরে থাকলেও ঘোষণা আসতে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয়। রাত ৮টায় অবশেষে আসে কাঙ্কিত ঘোষণা। বৃষ্টি আইসে বাংলাদেশকে ৮৬ রানের জয়ী ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি