ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

গাজীপুরের কাশিমপুরে অপহরণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আটক


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-৬-২০২৬ রাত ১০:৩২

গাজীপুরের কাশিমপুরের বাগবাড়ি এলাকার আলোচিত মতিন অপহরণের ঘটনায় ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল নেতা এস.কে রানা ওরফে সোহেল রানাকে আটক করছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ দুপুরের দিকে মহানগরীর সুরাবাড়ি এলাকা থেকে মতিন নামের এক ব্যক্তিকে অপহরণ করে একটি সাদা প্রাইভেটকার যোগে সারদাগঞ্জ এলাকায় অবস্থান করে অপহরণ চক্রটি। পরে চক্রর সদস্যরা অপহৃত মতিনকে মুক্তির বিনিময়ে তার পরিবারের কাছে ১০ লক্ষ টাকা দাবি করে মুঠোফোনে ফোন দেয়।

এসময় অপর এক মামলার আসামীকে আটকের উদ্দেশ্যে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হোসেন একই এলাকায় গেলে নির্জন স্থানে প্রাইভেটকার ও অপহরণকারীদের দেখে সন্দেহ হলে তাদেরকে ধাওয়া দেয়। পরে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, অপহরণকারী চক্রটি ১০ লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে তাকে ছেড়ে দিবে বলে পরিবারকে দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ দেয়। কিন্তু থানা পুলিশের দ্রুত তৎপরতায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়।

এ বিষয়ে কাশিমপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের হলে এজাহারভুক্ত আসামী ৩ নং ওয়ার্ড বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বিল্লাল দেওয়ানকে আটক করে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন বলেও জানা যায়।সোমবার (৮ জুন) একই ঘটনায় ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য ও স্বেচ্ছাসেবক দল নেতা এস.কে রানা ওরফে সোহেল রানাকে হাতীমারার বর্ষাডাঙা এলাকা থেকে আটক করা হয়। 

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হোসেন জানান, অপহরণের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা সহ অপর দুটি মামলায় আরও দুইজন আসামীকে আটক করে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

এমএসএম / এমএসএম

রাণীশংকৈলে এইচএসসি পরীক্ষার্থীকে নকল সরবরাহ করায় সহ-অধ্যাপক নাজিম উদ্দিনকে শোকজ

জলাবদ্ধতায় ভোগান্তির পর কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র স্থানান্তর, দুঃখ প্রকাশ শিক্ষাবোর্ডের

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী কারাদণ্ড

বন্যা কবলিতদের পাশে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ হাসান

নদীভাঙন কবলিত ময়মনসিংহের বিভিন্ন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

কলেজ ক্যান্টিনের খাবারে তেলাপোকা, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ শিক্ষার্থীর।

সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা

জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ

রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী

নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!

শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের

‎উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ