ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রকাশিত নিউজের পর রায়পুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ১০-৬-২০২৬ দুপুর ১২:১১

লক্ষ্মীপুরের রায়পুর স্টিলব্রিজ থেকে বিপি৮  খাল পুঃন খননে তদারকির দায়িত্বে থাকা ফরিদ সহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি সহ অবৈধ স্থাপনা নিয়ে গত ৫ জুন দৈনিক সকালের সময় অনলাইন সহ কয়েকটি পত্রিকায় নিউজ প্রকাশের পর সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে প্রশাসন। প্রশাসনের এমন উচ্ছেদ অভিযানের প্রশংসা করেছেন সাধারণ জনগণ ও সুশীলসমাজের প্রতিনিধিগণ।
গত  ৯ জুন ( মঙ্গলবার) সকাল ১১:৩ ঘটিকা হতে বিকাল ০৪:৪৭ ঘটিকা পর্যন্ত লক্ষ্মীপুর জেলাধীন রায়পুর উপজেলাস্থ ৪৩ নং চরবংশী মৌজার আর.এস ৩ নং খতিয়ানের ১৭৩৩৬ দাগের পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন খাল শ্রেণির সরকারি ভূমিতে অবৈধ দখলদারদের বেআইনিভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদকল্পে এক অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা ৬১টি স্থাপনার মধ্যে দোকানসমূহ সম্পূর্ণ ভেঙে ধ্বংস করা হয় এবং নির্মিত কালভার্টটি আংশিকভাবে অপসারণ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার নিমিত্ত বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যগণ সার্বিক আইনগত সহযোগিতা প্রদান করেন।
স্থানীয় সাধারণ জনগণের দাবী শুধু স্টিল ব্রিজের উপর নির্মিত অবৈধভাবে গড়ে তোলা দোকান ঘর উচ্ছেদ অভিযানই শেষ নয়, তাদের দাবী বিপি ৮ খালটির বাকি অংশটুকুও পুঃন খননের মাধ্যমে উদ্ধার করা হলে ক্ষমতাসীন দখলদাররা আর কখনোই সরকারি খাস জমি অবৈধভাবে দখলে নিতে দুঃসাহস দেখাবে না।

Aminur / Aminur

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের