ভূরুঙ্গামারীতে জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও টেকসই সড়ক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক এবং সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার। মূল আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জিআইএস এনালিস্ট (বেটস) ধরনী চাকমা। এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, এবং চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক উদ্দিন। কর্মশালায় উপস্থিত ছিলেন জিআইএস এনালিস্ট (বেটস) শুভ্র দেবনাথ, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং এলজিইডি কার্যালয়ের কর্মকর্তারা।কর্মশালায় জানানো হয় যে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়ন এবং এলজিইডির বাস্তবায়নে ২০২৬-২০২৭ অর্থবছর থেকে ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের উন্নয়ন কার্যক্রম শুরু হবে। এ প্রকল্পের আওতায় এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোকে পর্যায়ক্রমে প্রশস্তকরণ, সংস্কার ও আধুনিকায়ন করা হবে, যার ফলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত, নিরাপদ ও যুগোপযোগী হবে। বক্তারা বলেন, জিআইএস প্রযুক্তির মাধ্যমে কোর রোড নেটওয়ার্ক নির্ধারণের ফলে কোন সড়কগুলো উন্নয়নের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ তা বৈজ্ঞানিকভাবে চিহ্নিত করা সম্ভব হবে। এর মাধ্যমে পরিকল্পিত ও কার্যকর সড়ক উন্নয়ন নিশ্চিত করা যাবে, যা গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও বলেন, সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে ভূরুঙ্গামারীর সঙ্গে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ সহজতর হবে। যাতায়াতের সময় ও ব্যয় কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষি উৎপাদন ও বিপণন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। সরকারের এই উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানিয়ে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পের দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রামীণ সড়ক উন্নয়নের বিভিন্ন দিক, অগ্রাধিকার নির্ধারণের পদ্ধতি এবং জিআইএসভিত্তিক তথ্য ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন। কর্মশালাটি ভূরুঙ্গামারী উপজেলার ভবিষ্যৎ যোগাযোগ অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
Aminur / Aminur
খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত সোলার পার্ক সচলের দাবি
বিভাগীয় পর্যায়ে লোকসংগীতে প্রথম হলো পৃথিরাই
লালন সাঁইজির গান নিয়ে নিউ ইয়র্কে ‘মাটির গান’-এর ‘সাধুমেলা’
শ্রীমঙ্গলে সেলাই মেশিনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল চা শ্রমিক তরুণীর
পর্ব শত্রুতার জেরে আদালতে মামলার অভিযোগ
কুতুবদিয়ায় আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
নড়াইলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
রায়গঞ্জে বিদ্যালয় মাঠে জলাবদ্ধতায় থমকে গেছে খেলাধুলা, মোবাইল-মাদকের ঝুঁকিতে তরুণরা
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর সীমান্ত ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ এবং যুবসমাজকে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা
কামারখন্দে সাত দোকান পুড়ে ছাই
যশোরে মাএ ৪৮ ঘণ্টার ব্যবধানে ৫ মরদেহ উদ্ধার, খুন-রহস্যজনক মৃত্যুর ঘটনায় উদ্বেগ