বাঘার ১০ স্কুলে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন, উদ্বোধন করলেন ইউএনও
পিরিয়ডকালীন লজ্জা কাটিয়ে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে রাজশাহীর বাঘা উপজেলার ১০টি বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। মঙ্গলবার ৮ মে রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি মেশিনের উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক শাম্মী আক্তার।
এ সময় উপজেলা প্রকৌশলী এজাজুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে ইউএনও শাম্মী আক্তার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “নারীদের বিশেষ সময়ে অনেকেই সংকোচবোধ করেন এবং প্রয়োজনীয় সহায়তা চাইতে পারেন না। এখন থেকে ছাত্রীরা সামান্য অর্থের বিনিময়ে সহজেই ভেন্ডিং মেশিন থেকে স্যানিটারি প্যাড সংগ্রহ করতে পারবে। এতে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতিও বাড়বে।”
তিনি আরও বলেন, “মেশিনে নির্ধারিত বোতাম চাপলেই প্যাড সংগ্রহ করা যাবে। ফলে জরুরি প্রয়োজনে ছাত্রীদের আর বাড়ি যেতে হবে না কিংবা লজ্জার কারণে ক্লাস মিস করতে হবে না।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইউএনও শাম্মী আক্তারের পরিকল্পনা ও উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলার রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়, আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়, মনিগ্রাম উচ্চ বিদ্যালয়, পারশাওতা-বিনোদনপুর উচ্চ বিদ্যালয়, ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়, বাউসা উচ্চ বিদ্যালয়সহ মোট ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ডিভা’ ব্র্যান্ডের স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন করা হচ্ছে।
সংশ্লিষ্টরা এ উদ্যোগকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মাসিককালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
Aminur / Aminur
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়