ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১০-৬-২০২৬ দুপুর ১:৪৯

কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে তিন দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’।
মঙ্গলবার (৯ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা শায়লা শারমিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাইদুর রহমান।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাস্টার নুমায়ুন আলী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিমুশান উজ্জ্বল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোমেনুল ইসলাম।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। তারা আধুনিক কৃষি প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধি, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা এবং কৃষি উদ্যোক্তা উন্নয়নের বিষয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠান শেষে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (ডিএই)’-এর আওতায় আয়োজিত তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে অতিথিরা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় জলবায়ু সহনশীল উন্নত জাতের ফসল, আধুনিক কৃষি প্রযুক্তি, সেচ ব্যবস্থাপনা, কৃষিযন্ত্র এবং টেকসই কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। আয়োজকদের মতে, এ মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Aminur / Aminur

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল

ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

‎ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা