ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

স্ত্রীসহ তরুণীদের নগ্ন ছবি ধারণ করায় ছিল তার নেশা


নওগাঁ জেলা পূর্ব প্রতিনিধি  photo নওগাঁ জেলা পূর্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০-৬-২০২৬ দুপুর ২:১৩
নওগাঁর ধামইরহাট উপজেলার এক তরুণীর অশ্লীল ও নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোঃ আলিফ হোসেন(৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৯জুন) সন্ধ্যা ৭টায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 
 
এরআগে সোমবার (৮জুন) টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে বিকৃত রুচির ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তার আলিফ হোসেন ওই জেলার ঘাটাইল উপজেলার চরবিরসিংহ এলাকার আজহারুল ইসলামের ছেলে।  
 
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী ওই তরুণীর বাবা ধামইরহাট থানায় অভিযোগ করেন কে বা কাহারা তার মেয়ের নগ্ন ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে। উক্ত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করার জন্য ওসিকে নির্দেশনা প্রদান করা হয়। এরপর তথ্যপ্রযুক্তি এবং সাইবার বিশ্লেষণ করে অভিযুক্তের পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে একটি বিশেষ টিম খুব দ্রুত সময়ে সোমবার টাঙ্গাইল জেলার গোপালপুরে অভিযান পরিচালনা করে আলিফ হোসেনকে গ্রেপ্তার করে। সেই সাথে তার মোবাইল জব্দ করে উক্ত ঘটনার তথ্য প্রমাণ পাওয়া যায়। 
 
এসপি আরও বলেন, এই মামলার ভুক্তভোগী তরুণীর ছবি ছাড়াও আরও তিনজন মেয়ের অশ্লীল ও নগ্ন ভিডিও-ছবি তার মোবাইলে পাওয়া যায়। এমনকি তার স্ত্রীর নগ্ন ভিডিও সেখানে পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আলিফ হোসেন ফেসবুকসহ বিভিন্ন অনলাইন ব্যবহার করে তরুণীদের সাথে বন্ধুত্ব করে তোলে। পরে কৌশলে তাদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে মোবাইলে সংরক্ষণ করতো। এবং ধারণকৃত নগ্ন ছবি দিয়ে ভিকটিমদের জিম্মি করে বিভিন্ন ভাবে ফায়দা লুটার চেষ্টা করে। শুধু তাই নয়, সে এই অপরাধ করে বিকৃত আনন্দ অনুভব করতো। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নওগাঁ জেলা পুলিশ নারী ও শিশুর বিরুদ্ধে পর্নোগ্রাফির মতো যেকোনো ঘৃণ্য  অপরাধ কঠোর হস্তে দমন করবে।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা