ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মিরসরাইয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১০-৬-২০২৬ দুপুর ২:২২
চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন মাদক কারবারি এবং ২ জন চুরির মামলার আসামি। এ সময় উদ্ধার করা হয়েছে মোট ১ হাজার ৯৬০টি ইয়াবা ট্যাবলেট।
 
সোমবার (৯ জুন) গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
 
পুলিশ সূত্রে জানা যায়, করেরহাট বাজার এলাকায় ইলিয়াছ সওদাগরের দোকানের সামনে অভিযান চালিয়ে মুকেশ দাস (২৬) নামে এক মাদক কারবারিকে ১৫টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর এলাকার তপন দাসের ছেলে।
 
অন্যদিকে, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় দায়ের করা মামলার দুই আসামি মেহেদী হাসান ওরফে আকাশ (২১) এবং মো. সায়েদ শেখ (২২)-কে মঙ্গলবার দুপুরে গোপীনাথপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
 
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় উত্তরা বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ফাতেমা আক্তার (২০) ও মো. আব্দুল্লাহ (২৪)-কে ১ হাজার ৫০০টি ইয়াবাসহ আটক করা হয়। তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায়।
 
একই এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরেক অভিযানে আনোয়ারা বেগম (৫০) ও আলিয়া বেগম (৩৫) নামে দুই নারী মাদক কারবারিকে ৪৪৫টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি উখিয়া উপজেলার মরিচ্যা পালং এলাকায়।
 
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, “গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা