ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

কামারখন্দে সাত দোকান পুড়ে ছাই


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ১০-৬-২০২৬ দুপুর ৩:৫০

 কামারখন্দের আগুন লেগে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

বুধবার (১০ জুন) ভোরে উপজেলার জামতৈল পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পৌনে ৬টার দিকে আগুন লাগে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।ঘর মালিকের ভাগনে আব্দুল মমিন বলেন, ভোরে আগুন লাগার খবর পেয়েই আমরা ছুটে আসি। ততক্ষণে দেখি ভেতরে যা ছিল সবকিছু পুড়ে গেছে। সাতটি দোকানের কোনো কিছুই আর বাকি নেই।

চান সুইটসের কর্ণধর লাল মিয়া বলেন, আমাদের দোকান শেষ হয়ে গেছে। ঈদ উপলক্ষে আমাদের চিনি, তেল সবকিছুই স্টক করা ছিল। ব্যাংক থেকে কিছু লোন নেওয়া হয়েছে। আমাদের প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকার এবং প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা না করে তাহলে আমাদের এ ঘাটতি পূরণ করে দাঁড়ানোর মতো কোনো ব্যবস্থা নেই।

মৈত্রী শিল্প ব্যবসায়ী রতন বলেন, আমরা অনেক কষ্টে এ ব্যবসাটা গুছিয়ে নিয়েছি। আমাদের এখানে দুটো ব্যবসা ছিল। আমাদের এ ক্ষতি কীভাবে পূরণ করব ভেবে পাচ্ছি না।

কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর ফরিদ উদ্দিন বলেন, আমরা ভোর সোয়া ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করি। পুরোপুরি আগুন নেভাতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা