রায়গঞ্জে বিদ্যালয় মাঠে জলাবদ্ধতায় থমকে গেছে খেলাধুলা, মোবাইল-মাদকের ঝুঁকিতে তরুণরা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠ সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে চলা এ সমস্যার কারণে বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় যুবসমাজ খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টি হলেই মাঠের বিভিন্ন স্থানে পানি জমে ছোট ছোট জলাশয়ের সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় পানি জমে থাকে। ফলে মাঠটি বছরের অধিকাংশ সময় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য, এই মাঠটি চান্দাইকোনা বহুমুখী উচ্চবিদ্যালয়সহ পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, অনার্স কলেজ এবং নূরানী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকার যুবকদের প্রধান খেলাধুলার স্থান। বর্তমানে মাঠ অনুপযোগী হয়ে পড়ায় খেলাধুলার পরিবেশ প্রায় বন্ধ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মুকিত বলেন, “দীর্ঘদিন ধরে মাঠে জলাবদ্ধতা রয়েছে। চারপাশে রাস্তা থাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে, দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, মাঠ ব্যবহার করতে না পারায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
শিক্ষার্থী মো. রনি আহমেদ বলেন, “আগে বিকেলে মাঠে খেলতাম, এখন পানি জমে থাকায় খেলা হয় না। অনেকেই মোবাইল ফোনে সময় কাটায়। খেলাধুলা না থাকায় কিছু যুবক খারাপ পথে যাওয়ার ঝুঁকিতে আছে।”
জলবায়ু ও পরিবেশ কর্মী মো. ফয়সাল বিশ্বাস বলেন, “খেলাধুলার মাঠ তরুণদের সুস্থ বিকাশের কেন্দ্র। দীর্ঘদিন মাঠ অচল থাকলে মোবাইল আসক্তি ও মাদকের ঝুঁকি বাড়ে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা জরুরি।”
সাবেক শিক্ষার্থী মো. রোকনুজ্জামান তালুকদার ও স্বেচ্ছাসেবী মো. ফরহাদ হোসেন আকাশ বলেন, “মাঠটি পুরো এলাকার সামাজিক ও ক্রীড়া জীবনের কেন্দ্র। দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনায় এটি অচল হয়ে পড়েছে। স্থায়ী সমাধান না হলে ভবিষ্যৎ প্রজন্ম খেলাধুলা থেকে দূরে সরে যাবে।”
এলাকাবাসীর অভিযোগ, অতীতে মাঠ সংস্কারের জন্য প্রকল্প বরাদ্দ হলেও দৃশ্যমান কোনো কাজ হয়নি। তারা সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হকের কাছে চান্দাইকোনায় একটি আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, “মাঠের জলাবদ্ধতার বিষয়টি জানা আছে। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা ও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত উদ্যোগ নিলে মাঠটি আবারও খেলাধুলার উপযোগী হবে এবং শিক্ষার্থী ও যুবসমাজ ফিরে পাবে সুস্থ বিনোদনের পরিবেশ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied