ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

নড়াইলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১০-৬-২০২৬ দুপুর ৩:৫৮

নড়াইলে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় নড়াইল সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।কৃষি উন্নয়ন বিষয়ক এ অনুষ্ঠানটি চলে দুপুর পর্যন্ত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির ও  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো: মোসাদ্দেক হোসেন। স্বাগত বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: রোকনুজ্জামান।এ সময় নড়াইল-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, নড়াইল-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি  হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এম. মাহবুবুর রশিদ লাবলু উপস্থিত ছিলেন।
বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি,পরিবেশ বান্ধব চাষাবাদ, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি সচেতনতা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থার উপর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কৃষকদের আরও সম্পৃক্ত করার আহ্বান জানান।
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষক-কৃষানীসহ জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অতিথিরা ও অংশগ্রহণকারীরা কৃষি বিষয়ক বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন।

এমএসএম / এমএসএম

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের পর মায়ের লাশ উদ্ধার:পরিবারকে আর্থিক সহায়তা

ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের

সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের

উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬

মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়

নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা

তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার

বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬

ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা