কুতুবদিয়ায় আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি, কুইজ প্রতিযোগিতা ও পরিবেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা চৌধুরী আজিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী ফরহাদ মিয়া, রেঞ্জ কর্মকর্তা আবদু রাজ্জাক, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমেদ, শিক্ষক নুরুল আবছার, সাংবাদিক শাহেদুল ইসলাম মনির, আবু হানিফ, আনিসুর রহমান হিরু চৌধুরী, সাংস্কৃতিক কর্মী নুরুল আমিন ও রিপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া শাখার সভাপতি প্রভাষক মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
আলোচনা সভায় বক্তারা বলেন, কুতুবদিয়া বাংলাদেশের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চল। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, উপকূল ভাঙন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। তারা পরিবেশবান্ধব জীবনযাপন এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী জাওয়াতুল আফনান জীবন । দ্বিতীয় স্থান অর্জন করে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী রামিছা নূর নিহা এবং তৃতীয় স্থান অর্জন করে একই বিদ্যলয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী তাইয়েবা মোরশেদ আফিফা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিসদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ