শ্রীমঙ্গলে সেলাই মেশিনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল চা শ্রমিক তরুণীর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক সেলাই মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিল্পী ভূইয়া (২২) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার কালিঘাট ইউনিয়নের খাইছড়া চা বাগানে নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে।
নিহত শিল্পী ভূইয়া খাইছড়া চা বাগানের চা শ্রমিক বিশ্বখেতু ভূইয়ার মেয়ে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক সেলাই মেশিনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিল্পী ভূইয়া অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা বিশ্বখেতু ভূইয়া জানান, সকালে তার মেয়ে সেলাই মেশিনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে এসে অচেতন হয়ে পড়ে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিল্পী ভূইয়াকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সদর থানা পুলিশ প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied