ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

লালন সাঁইজির গান নিয়ে নিউ ইয়র্কে ‘মাটির গান’-এর ‘সাধুমেলা’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৬-২০২৬ দুপুর ৪:৮
বাংলার সমৃদ্ধ লোক-ঐতিহ্য, মরমি বাউল দর্শন এবং মানবতার চিরন্তন বাণীকে প্রবাসের মাটিতে ধারণ ও লালনের প্রত্যয়ে নিউ ইয়র্কে আত্মপ্রকাশ করেছে নতুন সাংস্কৃতিক সংগঠন 'মাটির গান'। সহজ মানুষ সাঁইজির জীবনদর্শন, গান, মানবতাবাদ এবং অসাম্প্রদায়িক চেতনাকে প্রবাসী বাঙালি সমাজ, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সংগঠনটি নিয়মিতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, কর্মশালা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করবে।
সেই মহতী লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে গত ৭ জুন, রবিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়ে গেল 'মাটির গান'-এর প্রথম সার্থক ও বর্ণাঢ্য আয়োজন ‘সাধুমেলা’।
বাংলাদেশ থেকে ভিডিও বার্তায় সাধুমেলার উদ্বোধন ঘোষণা করেন লালন সাঁইজির মাজারের প্রধান খাদেম মোহাম্মদ আলী ও দেশবরেণ্য লোক সংগীত শিল্পী দিল আফরোজ রেবা।
লালন সাঁইজির প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন বিশিষ্ট তবলাবাদক দেবী চৌধুরী এবং 'মাটির গান'-এর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট বাউল শিল্পী শাহীন হোসেন। 
বাউল শিল্পী শাহীন হোসেনের আন্তরিক উদ্যোগ ও দক্ষ নির্দেশনায় সংগঠনের একঝাঁক প্রতিভাবান শিল্পী লালন সঙ্গীতের একক ও দলীয় গান পরিবেশন করেন। সাঁইজির আধ্যাত্মিক ভাবধারা ও সুরের মূর্ছনায় অনুষ্ঠানস্থল এক অলৌকিক ও ভাবগম্ভীর পরিবেশে রূপ নেয়, যা উপস্থিত সুররসিক শ্রোতাদের গভীরভাবে মুগ্ধ ও আলোড়িত করে।
'মাটির গান'-এর পক্ষ থেকে জানানো হয়, লালনের দর্শন কেবল সাধারণ কোনো সাংস্কৃতিক ঐতিহ্য নয়; এটি মানুষের ভেদাভেদ, জাতি-ধর্ম-বর্ণের প্রাচীর ভুলে পরম মানবতার বন্ধনে আবদ্ধ হওয়ার এক অনন্য ও সর্বজনীন আহ্বান। সেই উদার চেতনাকে বুকে ধারণ করেই সংগঠনটি নিউ ইয়র্কের বুকে নিয়মিত লালনচর্চা ও বাংলার আবহমান লোকসংস্কৃতির বিকাশে নিরলসভাবে কাজ করে যাবে।
"মানুষ ভজলে সোনার মানুষ হবি"— সাঁইজির এই মহান মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে 'মাটির গান' প্রবাসের যান্ত্রিক জীবনের ব্যস্ততার মাঝেও বাংলার মাটি, মানুষ ও শেকড়ের সংস্কৃতির এক অপূর্ব সেতুবন্ধন রচনায় দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। নিউ ইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনে 'মাটির গান'-এর এই যাত্রা বাংলার লোক-ঐতিহ্যকে বিশ্বদরবারে আরও গৌরবান্বিত করবে বলে উপস্থিত সুধীজন আশা ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা