বিভাগীয় পর্যায়ে লোকসংগীতে প্রথম হলো পৃথিরাই
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর রংপুর বিভাগীয় পর্যায়ে লোকসংগীত বিভাগে প্রথম স্থান অর্জন করেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার মেধাবী শিক্ষার্থী নিজশ্রী সরকার পৃথিরাই।
নিজশ্রী সরকার পৃথিরাই উলিপুর উপজেলার আঠার পাইকা জয়কারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। সে অগ্রণী ব্যাংক পিএলসি, উলিপুর শাখার প্রিন্সিপাল অফিসার প্রদীপ কুমার সরকার এবং গৃহিণী অনন্যা বর্মা লিখির একমাত্র কন্যা।
ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তার গভীর অনুরাগ। গত এক বছর ধরে সে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি উলিপুরে ভাওয়াইয়া সংগীতে নিয়মিত তালিম গ্রহণ করছে। ভাওয়াইয়া একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ভূপতি ভূষণ বর্মা তাঁর একমাত্র নাতনী। তিনি নিজশ্রী সরকার পৃথিরাইকে নিষ্ঠার সঙ্গে ভাওয়াইয়া সংগীতে প্রশিক্ষণ দিয়ে আসছেন। তিনি নাতনীকে ভাওয়াইয়া গানের একজন যোগ্য উত্তরসূরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নিজশ্রী সরকার পৃথিরাই জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে লোকসংগীত বিভাগে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করে। পরবর্তীতে ৯ জুন রংপুরে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করে সে কৃতিত্বের স্বাক্ষর রাখে।
তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী, বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির প্রশিক্ষকবৃন্দ এবং এলাকাবাসী আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। রংপুর বিভাগে প্রথম স্থান অর্জনের মাধ্যমে নিজশ্রী সরকার পৃথিরাই এখন জাতীয় পর্যায়ের লোকসংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
পরিবারের পক্ষ থেকে তার জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
পুলিশ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি - ডিআইজি
ফুলছড়িতে সারের বাজারে নৈরাজ্য, বিপাকে চরাঞ্চলের হাজারো কৃষক
বিলাইছড়িতে স্বাস্থ্যের ঝুঁকিতে ১৫০০ পরিবার: নেই পয়ো-নিস্কাশনের সুব্যবস্থা
রাজারহাটে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত
রাণীনগরে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা
বারহাট্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ভিজিটে থাকা শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
Link Copied