সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতায়
সাম্প্রতিক সময়ে সীমান্ত পথে বাংলাদেশে পুশইনের সম্ভাব্য প্রচেষ্টার প্রেক্ষাপটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি দিবা/রাত্রিকালীন টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪) বিজিবি'র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় বিশেষ রাত্রিকালীন টহলের পাশাপাশি নাইট ভিশন গগলস, বাইনোকুলার, টর্চলাইটসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। এছাড়া ড্রোনের মাধ্যমে সম্ভাব্য পুশ-ইন রুট ও ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি সীমান্তবর্তী এলাকার জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে যে, কোনো অপরিচিত ব্যক্তির চলাচল, সন্দেহজনক কার্যক্রম অথবা পুশইনের সম্ভাব্য তথ্য পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করবেন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে সকলকে স্ব স্ব স্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ করা হচ্ছে।
দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং জনগণের জানমাল রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সতর্ক, সজাগ ও দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, পুশ-ইন কিংবা সার্বভৌমত্ববিরোধী কার্যক্রম প্রতিরোধে বিজিবি প্রয়োজনীয় সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অর্পিত করে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
Link Copied