বিপুল জনসমর্থন নিয়ে লেহেম্বা ইউপির চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা দিলেন বাদল হাসান
আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন ওই ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান হাসান আলী সরকারের একমাত্র ছেলে বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার বাদল হাসান। বিপুল জনসমর্থন নিয়ে সম্প্রতি তিনি এ ঘোষণা দেন।
নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি এলাকায় উৎসাহ উদ্দীপনা ও তৎপরতার সাথে নিবিড় জনসংযোগ শুরু করেছেন। এজন্য তিনি তার ৪নং লেহেম্বা ইউনিয়ন বাসির সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। একটি সুন্দর দেশ ও সুস্থ সমাজ নির্মানে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে সার্বিক উন্নয়ন প্রয়োজন। বাদল হাসান লেহেম্বা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। এজন্য তিনি সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন। সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতেই এ বছর ইউপি নির্বাচনে লেহেম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন ইঞ্জিনিয়ার বাদল হাসান। তারুণ্যদীপ্ত, কর্মচঞ্চল বাদল হাসান ইতিমধ্যেই পুরো ইউনিয়নে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকল মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
চেয়ারম্যান প্রার্থী বাদল হাসান বলেন, ‘আমি আমার লেহেম্বা ইউনিয়নের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ইউনিয়নের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’ তিনি আরো বলেন, আগামী ইউপি নির্বাচনে জয়যুক্ত হলে আমি ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চাই। এ লক্ষ্যে বাদল হাসান চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের আকাঙ্খা ও অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত ইউনিয়নের প্রতিটি গ্রামের মোড়ে মোড়ে, চায়ের দোকানে, বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন। জনসাধারণ ও ভোটারদের সাথে মতবিনিময় করছেন।
এ প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাতকারে বাদল হাসান জানান, ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছি। ইউনিয়নবাসীর জন্য বিভিন্ন ভাতা, পরিচয়পত্র, জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, অসুস্থ রোগি ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক সাহায্য, মসজিদ মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সাহায্য স্বচ্ছ সঠিকভাবে প্রদানের জন্য প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এইসাথে তিনি একটি মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য তিনি এলাকার আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধবসহ ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করছেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে একই দিনে মাদকবিরোধী জোরালো অভিযান
জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার
চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার
সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি
রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ