ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন, তিন দফা দাবিতে সোচ্চার গণমাধ্যমকর্মীরা


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১০-৬-২০২৬ দুপুর ৪:৪৫

সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, শেখ তুহিনের সম্পদের উৎস অনুসন্ধানে দুদকের তদন্ত এবং তাকে গ্রেপ্তারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০জুন) সকাল ১১টায় শহরের প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে এ কর্মসূচির আয়োজন করে প্রেসক্লাব, গোপালগঞ্জ।
মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। এ সময় বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক আখ্যা দিয়ে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

তারা বলেন, অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড শুধু সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে না, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।

বক্তারা আরও বলেন, শেখ তুহিনের নামে-বেনামে অর্জিত সম্পদ নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, গণতান্ত্রিক সমাজে সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ না হলে স্বাধীন গণমাধ্যমের বিকাশ ব্যাহত হবে। তাই দায়ের করা মামলাগুলো প্রত্যাহারসহ সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ, দপ্তর সম্পাদক পলাশ শিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শৈলেন্দ্রনাথ মজুমদার, নির্বাহী সদস্য মেহেদী হাসান, মামুনুর রশিদ জুয়েলসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। 

মানবন্ধন সঞ্চালনা করেন আরমান খান জয়।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের তিন দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এমএসএম / এমএসএম

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা