ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

পটুয়াখালীতে হাশেম-রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থা উদ্যোগে চার শতাধিক চারা বিতরন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১০-৬-২০২৬ বিকাল ৫:৭

জলবায়ু ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও পরিবেশ উন্নয়ন এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বৃক্ষরোপন কাজে অস্বচ্ছল শিক্ষার্থীসহ তাদের অভিভাবকদের  সম্পৃক্ত করণ প্রকল্পের আওতায়-২০২৬ সালের জন্য বরাদ্দকৃত "চারা" বিতরন অনুষ্ঠিত। 
বুধবার (১০ জুন) সকাল ১০ টায় পটুয়াখালী সদর উপজেলার হাজীখালী ডিজিটাল স্মার্ট স্কুল এন্ড কলেজ মাঠে হাশেম- রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে 'চারা' বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা' বিতরন করেন সংস্থার সভাপতি সোনালী ব্যাংকের সাবেক এজিএম হাজীখালীর কৃতিসন্তান মানবতাবাদী ব্যক্তিত্ব মো. আবুল হাশেম।
হাজীখালী ডিজিটাল স্মার্ট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও বোতলবুনিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিস্ট সমাজসেবক শ.ম. দেলোয়ার হোসেন দিলিপ, সাবেক সমাজসেবা কর্মকর্তা অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুস সালাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক মো.ফখরুল ইসলাম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার  ভলেন্টিয়ার প্রধান মো. রাশিদুল ইসলামসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি মো. আবুল হাশেম বলেছে, গাছ আমাদের পরম বন্ধু। গাছ থেকে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন পাই।  গাছ কার্বনডাই অক্সাইড গ্রহন করে বায়ুদূষন কমায়, পরিবেশ এবং মানুষের অস্বিত্ব রক্ষা করে, গাছ মানুষকে আার্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখপ।  এছাড়া গাছ ফলমূল, বাড়িঘর তৈরির উপকরন সরবরাহ করে । গাছ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। গাছ জলবায়ু নিয়ন্ত্রন করে। গাছ জীববৈচিত্র রক্ষা করে। তাই সরকারের পাশাপাশি  আমাদের সবাইকে বেশী বেশী করে গাছের চারা রোপন করার জন্য এগিয়ে আসতে হবে। 
আবুল হাশেম, চারা রোপনে সবাইকে সচেতন ও উদ্যোগী করার জন্য হাজীখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে চার শতাধিক আম, কাঠাল, পেয়ারা, আমড়া, লেবু ও জাম গাছের চারা বিতরন করেন।  

Aminur / Aminur

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি