ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নড়াগাতীতে সরকারি জমি দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ১০-৬-২০২৬ বিকাল ৫:৯

নড়াইলের নড়াগাতী থানার যোগানীয়া বাজারে সরকারি খাস জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (১০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানুর রহমান সেতু।
জানা গেছে, বাঐসোনা ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন ১ নম্বর খাস খতিয়ানের সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। সরকারি সম্পত্তি উদ্ধার ও জমি দখলমুক্ত করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে নির্মিত দুটি বসতঘর ও দুটি দোকানসহ মোট চারটি স্থাপনা উচ্ছেদ করা হয়। 
অভিযান চলাকালে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসন, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানুর রহমান সেতু বলেন, “বাঐসোনা ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন সরকারি ১ নম্বর খাস খতিয়ানের জমি দখলমুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। দুটি বসতঘর ও দুটি দোকানসহ মোট চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা অবমুক্ত করা হয়েছে। সরকারি জমি উদ্ধার ও অবৈধ দখলমুক্ত রাখতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Aminur / Aminur

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা