বাঁশখালীতে ওযূ করতে গিয়ে পা পিছলে পানিতে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে পুকুরে পড়ে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
বুধবার(১০ জুন) ভোরে নামাজ পড়ার জন্য ওযূ করতে গিয়ে পা পিছলে পুকুরের পানিতে ডুবে যায় সাদিয়া, সাঁতার কাটতে না জানাতে পানিতে ডুবে তার মৃত্যুর ঘটনা ঘটে বলে নিহতের পরিবার সুত্রে জানা গেছে।
নিহত ফাহিমা তাসলিম সাদিয়া উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলশা গ্রামের সিরাজ কাজীর বাড়ির বাসিন্দা এবং মৌলানা হাফেজ ফরিদুল আলমের কন্যা। তিনি চট্টগ্রামের হাজ্বী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে ওযূ করার জন্য বাড়ির পাশের পুকুরঘাটে যান সাদিয়া। পরে পুকুরে তাকে ভাসতে দেখে শোর চিৎকার শুরু করে ওঠে নিহতের এক ছোট বোন। এতে পরিবার ও আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে। পরিবারের ভাস্যমতে সাদিয়া সাঁতর কাটতে জানতোনা, হয়তো পা পিছলে বা হোঁচট খেয়ে পুকুরে পড়ে যাওয়াতে সে ওঠতে পারেনি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি