ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: গ্রেফতার ১৯, কাউকে ছাড় নয়—এসপি


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১০-৬-২০২৬ বিকাল ৫:১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।
তিনি জানান, মঙ্গলবার সকাল ১১টায় সংঘটিত এ ঘটনার পর থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এ সময় ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের কাজে বাধা দেয় এবং একপর্যায়ে হাইওয়ে পুলিশের ওপর হামলা চালায়।
হামলাকারীরা পুলিশের টহল গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভাঙচুর চালায়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “নিমসার এলাকায় হাইওয়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশি গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদেরও শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।”
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া, সাইফুল মালিক, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ শামসুল আলম শাহ্,
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

পুলিশের উপস্হিতিতে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়া আসামি এসকে শফিকের জামিন লাভ

মধুখালীতে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও মাসুদুর রহমানের পরিচিতি সভা

দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায় সংবর্ধনা

হেড়লাইন- মগনামা সোনালী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দীর্ঘ হবে : মির্জা ফখরুল

যশোরে এনআইডি তৈরির কথা বলে এইচএসসি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ–ছাত্রদল নেতা গ্রেপ্তার

নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান

ভূরুঙ্গামারীতে পুলিশের দিনব্যাপী মাদকবিরোধী সাঁড়াশি অভিযান

বড়লেখায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস' উদযাপনে প্রস্তুতি সভা

মাতৃদুগ্ধের গুরুত্বে পূর্বধলায় র‍্যালি-আলোচনা সভা

কুড়িগ্রামে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজা উদ্ধার, গাঁজা চাষি গ্রেফতার

আসামীর স্ত্রীর সাথে মামলার তদন্তকারী কর্মকর্তার গোপনে সখ্যতা, উপহার নিয়েছেন আইফোন ও নগদ টাকা

উলিপুরে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজের উদ্ভোধন