ডিঙাপোতা হাওর থেকে সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন।
মঙ্গলবার উপজেলার ডিঙাপোতা হাওরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাওরে পেতে রাখা এসব অবৈধ জাল ট্রলারে করে উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় উপজেলার শেওরাতলী এলাকায় জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, জব্দ করা জালের মধ্যে ৭৫টি চায়না দুয়ারি জাল এবং ৫টি বড় আকারের কারেন্ট জাল রয়েছে। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।
মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদেরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জালগুলো জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি মোহনগঞ্জ থানার পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের বলেন, মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। হাওরে অবৈধভাবে নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার