ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় জলাবদ্ধতা দূরীকরণ ও খাল পূনঃখননের দাবিতে কৃষকদের মানববন্ধন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৬-২০২৬ বিকাল ৫:৩৬

নওগাঁর মান্দা উপজেলার চারটি বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখননের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। এ দাবিতে বুধবার (১০ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কালিকাপুর মৎস্যজীবীপাড়া ব্রিজ এলাকায় এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। 

এর আগে গোয়ালমান্দা ঈদগাহ মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৎস্যজীবীপাড়া ব্রিজে এসে মানববন্ধনে মিলিত হয়। এতে স্থানীয় কৃষক, শ্রমজীবী মানুষসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, নুরুল্লাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক দুলাল হোসেন, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং কৃষক মকলেছার রহমান, আবুল কাসেম ও সাদেক হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালমান্দা, চকউদয় নারায়ণ, বারিল্যা ও কদমতলী বিলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতিবছর ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে অন্তত ৩ হাজার বিঘা জমি দীর্ঘ সময় পানির নিচে তলিয়ে থাকে। এ কারণে কৃষকেরা সেখানে কোনো ধরনের ফসল করতে পারেন না। স্থানীয়দের অভিযোগ, বিলগুলোর পানি নিষ্কাশনের খালটি ভরাট হয়ে থাকলেও তা পুনঃখননের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

বক্তারা বলেন, খালটি পুনঃখনন করা হলে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে। এতে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি আমন ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ বৃদ্ধি পাবে। একই সঙ্গে খরা মৌসুমে খালের পানি কৃষিকাজে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

মানববন্ধনে কৃষকেরা বলেন, জলাবদ্ধতার কারণে প্রতি বছর তাদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। অনেক জমি অনাবাদি পড়ে থাকায় কৃষি উৎপাদন কমে যাচ্ছে এবং জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ছে। দ্রুত খাল পুনঃখনন করা হলে এলাকার কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। মানববন্ধন থেকে এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২