ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের ফকিরহাটে কৃষক দল নেতাকে গলাকেটে হত্যা, আরেকজন কে হত্যা চেষ্টা


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১০-৬-২০২৬ বিকাল ৫:৪৬

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাদল মোড়ল (৪০) নামের একজন জাতীয়তাবদী কৃষকদল  নেতাকে গলাকেটে হত্যা করেছে সন্দ্রাসীরা। এ সময় তার সঙ্গে থাকা একই এলাকার  বিএনপির নেতা আব্দুল্লাহ মোড়ল (৪২)  কে হত্যার চেষ্টা করা হয়।  বাদল মোড়ল সদর উপজেলার  আড়পাড়া গ্রামের  জাফর মোড়লের ছেলে  ও স্থানীয় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি এবং আহত আব্দুল্লাহ মোড়ল একই গ্রামের নুরুল ইসলাম মোড়লের ছেলে এবং বারুইপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি।। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।  থানা পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যবসায়িক কাজ শেষে বারুইপাড়া এলাকা থেকে ফকিরহাট সদরের দিকে যাচ্ছিলেন বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল। পথিমধ্যে নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে বাদল মোড়লকে গলাকেটে হত্যা করা হয় এবং আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রু পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত দুজনকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল্লাহ মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফকিরহাট মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্তকাজ চলমান রেখেছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত