ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

তারাগঞ্জে মাদক ও বাল্যবিবাহ বিষয়ে সচেতনতা শিক্ষার্থীদের সঙ্গে ওসির মতবিনিময়


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ১০-৬-২০২৬ বিকাল ৫:৫০
রংপুরের তারাগঞ্জ শিশু নিকেতন স্কুলে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন।
সভায় তিনি শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন এবং মাদকাসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে অল্প বয়সে প্রেম, বাল্যবিবাহ এবং এসব কারণে শিক্ষা ও ভবিষ্যৎ জীবনে সৃষ্ট নেতিবাচক প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
ওসি রুহুল আমিন বলেন, “পড়ালেখাই জীবনের মূল ভিত্তি। শিক্ষা ছাড়া সমাজে সম্মান ও প্রতিষ্ঠা অর্জন করা কঠিন। শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই দেশ ও সমাজের কল্যাণে তাদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।”
মতবিনিময় সভায় ওসি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বাস্তব ঘটনা ও উদাহরণের মাধ্যমে সচেতনতামূলক নানা বিষয় তুলে ধরেন। তাঁর বক্তব্য শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শোনে এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানায়।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা