ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সংবাদ প্রকাশের পর-দুস্তদের সঞ্চয়ের টাকা জমা দিলেন তেতুলিয়ার সেই চেয়ারম্যান


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১০-৬-২০২৬ বিকাল ৬:৪০

সংবাদ প্রকাশের পর দুস্থ নারীদের ৭ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা ব্যাংকে জমা দিয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আলমগীর হোসাইন।
বুধবার (১০ জুন)ব্যাংকে টাকা জমা দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করে অগ্রণী ব্যাংক শালবাহানহাট শাখার ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: রফিকুল ইসলাম বলেন,আগের দুই মাসসহ এ পর্যন্ত ১২ মাসের টাকা জমা হয়েছে।এর আগে ৯ জুন দুস্থদের ভিডব্লিউবি সঞ্চয়ের ৭ লাখ টাকা চেয়ারম্যানের পকেটে শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদে ছিল, তিরনইহাট ইউনিয়ন পরিষদে ২০২৫-২০২৬ চক্রের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় অতি দরিদ্র দুস্থ ৩৬৩ জন নারীদের প্রতিমাসে ৩০ কেজি হারে চাল বিতরন করা হয়।এতে নিয়ম অনুযায়ী চাল উত্তোলনের আগে প্রতিমাসে জনপ্রতি ২২০ টাকা হারে সঞ্চয় জমা করবেন।তাতে মাসে ৭৯ হাজার ৮৬০ টাকা উত্তোলন হয়।এ টাকা ব্যাংকে উপকারীভোগীদের হিসাব নম্বরে জমা রাখার কথা।
২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১১ মাসের মোট সঞ্চয় ৮ লাখ ৭৮ হাজার ৪৬০ টাকা।কিন্তু চেয়ারম্যান আলমগীর হোসাইন জানুয়ারী ও ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাংকে জমা করে বাকী ৯ মাসের ৭ লাখ ১৮ হাজার ৭৪০ টাকা তার পকেটে নিয়েছিলেন।

Aminur / Aminur

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের পর মায়ের লাশ উদ্ধার:পরিবারকে আর্থিক সহায়তা

ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের

সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের

উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬

মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়

নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা

তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার

বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬

ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা

ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা