ভূরুঙ্গামারীর সোনাহাট ব্রিজের নিরাপত্তা জোরদারে নিরাপত্তাকর্মীদের মাঝে ওয়াকিটকি বিতরণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম সোনাহাট ব্রিজের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর করতে নিরাপত্তাকর্মীদের মাঝে ওয়াকিটকি বিতরণ করা হয়েছে। ব্রিজের দুই প্রান্তে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মীদের মধ্যে দ্রুত ও সমন্বিত যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। বুধবার(১০ জুন) বিকেলে উপজেলার সোনাহাট ব্রিজ এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তাকর্মীদের হাতে ওয়াকিটকি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক সরকার উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও অমৃত দেব নাথ বলেন, সোনাহাট ব্রিজ সীমান্তঘেঁষা একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় এর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ব্রিজের দুই পাশে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মীদের মধ্যে তাৎক্ষণিক যোগাযোগ ব্যবস্থা না থাকায় অনেক সময় বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় বিলম্ব হতো। ওয়াকিটকি ব্যবহারের মাধ্যমে এখন তারা দ্রুত তথ্য আদান-প্রদান করতে পারবেন, যা নিরাপত্তা ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির প্রবীণ রাজনীতিবিদ কাজী নিজাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিরাপত্তা ব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সোনাহাট ব্রিজের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। সোনার হাট ব্রিজের নিরাপত্তাকর্মীরা নতুন এ যোগাযোগ সরঞ্জাম পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Aminur / Aminur
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল