ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে নিরাপত্তা জোরদারে গ্রাম পুলিশের ভূমিকায় সম্মাননা পেলেন আলহাজ্ব আলী


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১০-৬-২০২৬ বিকাল ৬:৪৩

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা এলাকায় গরু চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বিশেষ অবদান রাখায় গ্রাম পুলিশ সদস্য মো: আলহাজ আলীকে সম্মাননা সনদ দিয়েছে জেলা পুলিশ, সিরাজগঞ্জ।
বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে পুলিশ লাইনস, সিরাজগঞ্জে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাকে এ সম্মাননা সনদ প্রদান করা হয়।
জানা যায়, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম খান এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামানের সার্বিক দিকনির্দেশনায় চান্দাইকোনা ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডে তিনি স্থানীয়ভাবে ‘বাঁশকল’ স্থাপন করে নজরদারি জোরদার করেন। এতে ঈদকে কেন্দ্র করে সম্ভাব্য গরু চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয় বলে সংশ্লিষ্টরা জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল নিয়ন্ত্রণ ও সম্ভাব্য চোর চক্রের গতিবিধি নজরদারিতে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে।
অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা সনদ প্রদান করা হয়।
সম্মাননা সনদে উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর অনবদ্য অবদান প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
এ বিষয়ে গ্রাম পুলিশ মো. আলহাজ আলী বলেন, “ঈদকে কেন্দ্র করে এলাকায় গরু চুরি ও অন্যান্য অপরাধ ঠেকাতে আমরা স্থানীয়ভাবে টহল জোরদার করি এবং ‘বাঁশকল’ স্থাপনের মাধ্যমে নজরদারি বাড়াই। এতে অপরাধীদের চলাচল অনেকটাই নিয়ন্ত্রণে আসে। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।”
জেলা পুলিশের পক্ষে সম্মাননা সনদে স্বাক্ষর করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। তিনি আলহাজ আলীর সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন এবং স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগকে আরও উৎসাহিত করার আহ্বান জানান।

Aminur / Aminur

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ