ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সী কেয়ার সেন্টার উদ্বোধন


বগুড়া প্রতিনিধি  photo বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০-৬-২০২৬ বিকাল ৬:৪৯

বুধবার বগুড়া শহরের ঠেঙ্গামারায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে ইমার্জেন্সী ও ক্যাজুয়ালিটি বিভাগের আওতায় ওয়ান স্টপ ইমারজেন্সী কেয়ার (ওসেক) কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। 
ইমারজেন্সী রোগীদের ট্রায়াজ, অবজারভেশন, ক্রিটিক্যাল কেয়ার, আইসিইউ সহ সকল প্রকার ইমারজেন্সী চিকিৎসা ব্যবস্থাপনা ওয়ান স্টপ ইমারজেন্সী কেয়ারের আওতায় পরিচালিত হবে। উত্তরবঙ্গে এই প্রথম বেসরকারী পর্যায়ে ইমারজেন্সী রোগীদের সকল ধরনের সার্ভিস আরও সুসংগঠিত পর্যায়ে প্রদানের লক্ষ্যে ওসেকের কার্যক্রম চালু করা হয়েছে।
উদ্বোধন শেষে ওয়ান স্টপ ইমারজেন্সী সেন্টার পরিদর্শন করেন টিএমএসএস এর উপ- নির্বাহী পরিচালক রোটা. ডাঃ মোঃ মতিউর রহমান। আরও উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ নুরুল ইসলাম,  টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের পরিচালক ডাঃ এফ. এম. মুছা আল মানছুর, গাইনী অ্যান্ড অবস্ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সুলতানা রাজিয়া, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ রেজাউল আমীন ফেরদৌসী (নয়ন), ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের  অধ্যাপক ডাঃ এমএ গফুর, ওয়ান স্টপ ইমারজেন্সী সেন্টারের প্রধান ডাঃ মোঃ আব্দুর রহিম, সহকারী অধ্যাপক সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
উল্লেখ্য উক্ত সেন্টার এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডাঃ মোঃ আব্দুর রহিম, সহকারী অধ্যাপক ও ইনচার্জ, আইসিইউ, টিএমসি ও আরসিএইচ।  

Aminur / Aminur

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত