ছনুয়া-রাজাখালী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন ও কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মধ্যে সহজ, নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে জলকদর খালের ওপর ছনুয়া-ভাঙ্গাখালী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ঢাকার শিক্ষার্থী আবু ইউছুফের সঞ্চালনায় এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা হাসান মুহাম্মদ জুনায়েদ রাসেলের সভাপতিত্বে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ছেলবন এলাকায় ভাঙ্গা সাঁকোর পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছনুয়ার সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, সরওয়ার কামাল, হোছাইন মোহাম্মদ সোহেল,মাওলানা জামাল উদ্দিন, নুরুল আমিন, পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল আজিম, রাজাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, আবুল বশর বাবু, মিজান, আমির, এনামুল হক প্রমুখ।
এতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও হেফজখানার শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, জেলে এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী ছাড়াও অংশগ্রহণ করেন হাজারের অধিক নারী পুরুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, ভৌগোলিক ও প্রশাসনিকভাবে ছনুয়া ইউনিয়ন বাঁশখালী উপজেলার অন্তর্ভুক্ত হলেও শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন নানা প্রয়োজনে এলাকার মানুষ মূলত পেকুয়া উপজেলার ওপর নির্ভরশীল। ছনুয়া ইউনিয়ন থেকে বাঁশখালী পৌরসভার দূরত্ব ২৫ কিলোমিটারের বেশি হলেও পেকুয়া পৌরসভার দূরত্ব ১০ কিলোমিটারেরও কম। সম্প্রতি পেকুয়াকে পৌরসভা হিসেবে উন্নীত করার ফলে এ নির্ভরশীলতা ভবিষ্যতে আরও বাড়বে বলে মনে করেন তারা।
বক্তারা আরও বলেন, পেকুয়া-চকরিয়া আসনের সংসদ সদস্য ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদ নির্বাচনের সময় রাজাখালী-ছনুয়ার মধ্যে একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। স্থানীয়রা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং দুই ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
অংশগ্রহণকারীরা জানান, অতীতে ভাঙ্গাখালী-ছেলবন অংশে জেলা পরিষদের অর্থায়নে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেটি ভেঙে পড়ে বর্তমানে সম্পূর্ণ অচল হয়ে গেছে। ফলে স্থানীয় বাসিন্দাদের আবারও ঝুঁকিপূর্ণ নৌকা পারাপারের ওপর নির্ভর করতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে।
তারা বলেন, জলকদর খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে ছনুয়া ও রাজাখালী এলাকার প্রায় ৮০ হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে। একই সঙ্গে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। কৃষি ও মৎস্য খাতের পণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি দুই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও গতিশীল হবে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, এটি কোনো বিলাসী প্রকল্প নয়; বরং এলাকার মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবি ও মৌলিক যোগাযোগ সুবিধা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উদ্যোগ।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেয় রাজাখালী ফজলুল্লাহ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, রাজাখালী কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা, মৌলভী পাড়ার সর্বস্তরের জনসাধারণ, ছনুয়া মানবকল্যাণ সংগঠন, খোরশেদ আলী চৌধুরী পাড়া তরুণ কল্যাণ পরিষদ, ছনুয়া শাহ নুরীয়া মালেকিয়া সুন্নী যুব সংঘ, ছনুয়া ডাইনামিক ইয়ুথ সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে ছনুয়া-ভাঙ্গাখালী সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। স্থানীয়দের আশা, দীর্ঘদিনের এই জনদাবি বাস্তবায়িত হলে অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
Aminur / Aminur
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতায়
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত জোনার বাহিনীর তিন বনদস্যু আটক
ছনুয়া-রাজাখালী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত
পটুয়াখালীতে বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবক গ্রেফতার
টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সী কেয়ার সেন্টার উদ্বোধন
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি বিষয়ে সেমিনার
রায়গঞ্জে নিরাপত্তা জোরদারে গ্রাম পুলিশের ভূমিকায় সম্মাননা পেলেন আলহাজ্ব আলী
ভূরুঙ্গামারীর সোনাহাট ব্রিজের নিরাপত্তা জোরদারে নিরাপত্তাকর্মীদের মাঝে ওয়াকিটকি বিতরণ
সংবাদ প্রকাশের পর-দুস্তদের সঞ্চয়ের টাকা জমা দিলেন তেতুলিয়ার সেই চেয়ারম্যান
তারাগঞ্জে মাদক ও বাল্যবিবাহ বিষয়ে সচেতনতা শিক্ষার্থীদের সঙ্গে ওসির মতবিনিময়
বাগেরহাটের ফকিরহাটে কৃষক দল নেতাকে গলাকেটে হত্যা, আরেকজন কে হত্যা চেষ্টা