ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জামায়াতে ইসলামী কর্তৃক প্রস্তাবিত ছায়া বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৬-২০২৬ রাত ১১:১০

জামায়াতে ইসলামী কর্তৃক প্রস্তাবিত ছায়া বাজেট, সীমান্তে পুশ-ইন ও সীমান্তে  হত্যা এবং দেশের  চলমান সংকট পরিস্থিতি  নিয়ে  জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের  নেতৃবৃন্দ একটি  জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উক্ত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য,  জামায়াতে  ইসলামীর ঢাকা মহানগর উত্তরের  আমীর  এবং ডিএনসিসি নির্বাচনে মেয়র প্রার্থী  মোহাম্মদ  সেলিম উদ্দিন। আরো উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামের  ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ  কমিটির সদস্য  ডা: রেজাউল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা  আতাউর রহমান,   তেজগাঁও  থানা(দক্ষিণ) এর আমীর ও  ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার নোমান  আহমদী নোমান  প্রমূখ। 

উক্ত গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনটি,  ঢাকার কাওরান বাজারের বিটিএমসি  ভবনের  রেইনি রুফটপ রেস্টুরেন্টের ১২ তলায় ( ১০ জুন ২০২৬)  বুধবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনটিতে দেশের বিভিন্ন সমস্যা ও সমাধানের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তারা তুলে ধরেন। তারা বলেন - জামায়াত কর্তৃক বাংলাদেশের ইতিহাসে  বিরোধীদলীয় প্রস্তাবিত সর্বপ্রথম বাজেট এটি। জামায়েত ইসলাম ৮, ৩৯,৫০৫ কোটি টাকার একটি ছায়া বাজেট প্রস্তাবনা পেশ করেন। তারা অত্যন্ত দৃঢ়তার সহিত বলেন দেশের এই বিপর্যয় কালে আমাদের বাজেট হবে দেশের জন্য অত্যন্ত আলোকিত একটি বাজেট। আমাদের এই বাজেট  দেশ-বিদেশে ইতিমধ্যেই অত্যন্ত সমাদৃত হয়েছে । দেশ যখন অভূতপূর্ব  কাঠামোগত বিরূপ প্রতিক্রিয়া ও  খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে  তখন  আমাদের প্রস্তাবিত   ২০২৬-২০২৭  এর  এই বাজেট  দেশের মৃত অর্থনীতির  বিপর্যয়কে কাটিয়ে  একটি গতিশীল ও  বেগবান অর্থনীতির পথকে সুগম করবে বলে আমাদের বিশ্বাস । আমরা আরো বিশ্বাস করি, আমাদের এই বাজেটকে যদি তারা লক্ষ্য করে একটি সুন্দর বাজার তৈরি করে তাহলে সুনিশ্চিত ভাবে দেশের অর্থনীতি হবে অত্যন্ত চাঙ্গা ও আগামী বাংলাদেশ হবে একটি সুন্দর, অভাবমুক্ত, জনবান্ধব ও সুশৃংখল বাংলাদেশ। আমরা চাই আমাদের দেশটা অনেক সুন্দর একটি দেশে রূপান্তর হোক  যা হবে দেশের আপামোর জনগোষ্ঠীর চাওয়া পাওয়ার মতো একটি বাজেট। তাছাড়া,  তারা আরো বলেন - আমাদের এই ছায়া বাজেটের মূল দর্শন হলো  সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি আত্মনির্ভরশীল কল্যাণ রাষ্ট্র তৈরি করা।  এছাড়াও উক্ত সংবাদ সম্মেলনটিতে  আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা আলোকপাত করেন।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল