০ রানেই ৩ উইকেট নেই অস্ট্রেলিয়ার
০ রানেই ৩ উইকেট নেই অস্ট্রেলিয়ার! স্কোরকার্ডে চোখ রাখলে মনে হবে আপনি ভুল কিছু দেখছেন হয়তো। তবে পাঠক, আপনি ঠিকই দেখছেন। অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব।
প্রথম ওভারে তাসকিনের আঘাতের পর ইনিংসের দ্বিতীয় ওভারে মুস্তাফিজের জোড়া আঘাত। তাতেই লজ্জার ইতিহাসে নাম উঠল পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।
ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়া মাত্র চতুর্থ দল হিসেবে ইনিংসের প্রথম ৩ উইকেট হারাল কোনো রান যোগ হওয়ার আগেই। এর আগে এমন ঘটনা ঘটেছিল মাত্র তিনবার। আগের তিন ঘটনার সর্বশেষটি ছিল আবার বাংলাদেশের। ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যানকে পরপর তিন বলে ফিরিয়ে দিয়েছিলেন পেসার চামিন্দা ভাস। ম্যাচের প্রথম তিন বলেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছিলেন তিনি।
প্রথম ওয়ানডেতে জয়ের পর আজ সিরিজ নিশ্চিতের লক্ষ্য মাঠে নেমেছে বাংলাদেশ দল। যদিও যথারীতি দ্বিতীয় ওয়ানডেতেও টস হেরেছেন স্বাগতিক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে টস ভাগ্যের আক্ষেপটা অবশ্য বেশিক্ষণ থাকল না।
বিজ্ঞাপন
টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে যেন দুঃস্বপ্নের মতো শুরুটা হলো অস্ট্রেলিয়ার। প্রথম ওভারে তাসকিন আহমেদ বোল্ড করেন শর্টকে। ঠিক প্রথম ম্যাচের মতোই। এরপরের ওভারে জোড়া উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই আউট হন কনোলি। এরপর ম্যাট রেন শ উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়েছেন। যদিও আম্পায়ার শুরুতে আউট দেননি। কিন্তু বাংলাদেশ রিভিউ নিতেই ড্রেসিংরুমের পথে হাঁটা ধরেন রেন শ।
বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কপার কনলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
Aminur / Aminur
কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ
নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস
আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা
বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস
নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!
নরওয়ে ৮-৫ ব্রাজিল
শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ
আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
বিশ্বকাপ চলাকালেই অবসর নয়: গুঞ্জন থামালেন রোনালদো
কেন ক্রোয়েশিয়ার শেষ মুহূর্তের গোল বাতিল হলো?
বিশ্বকাপ থেকে এক কিংবদন্তির বিদায়