টুঙ্গিপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত কৃষি উন্নয়ন কার্যক্রম সম্পর্কে কৃষকদের অবহিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস, গোপালগঞ্জের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মো. সুলাইমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান এবং টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।
সমাবেশে কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন ও বৃক্ষরোপণসহ সরকারের বিভিন্ন কৃষিবান্ধব উদ্যোগ তুলে ধরা হয়। বক্তারা বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবার সুফল পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল জলিল বলেন, দেশের কৃষকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের জীবনমান উন্নয়ন এবং কৃষি খাতে সেবা সহজ করতে সরকার কৃষক কার্ড চালু করেছে। এর মাধ্যমে কৃষকরা ভর্তুকি মূল্যে সার, বীজ ও কীটনাশক সংগ্রহের সুযোগ পাবেন এবং নানা ধরনের হয়রানি থেকে মুক্ত থাকবেন।
সভাপতির বক্তব্যে মো. সুলাইমান বলেন, কৃষক কার্ড কর্মসূচি ইতোমধ্যে চালু হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে। তিনি কার্ড প্রাপ্তির ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে উপস্থিত কৃষকদের মাঝে কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন ও বৃক্ষরোপণ বিষয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
Aminur / Aminur
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি