নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১
নোয়াখালীর সেনবাগে মাদকের বিরোধকে কেন্দ্র করে আরাফাত হোসেন ফাহিম নামে দশম শ্রেণির এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিক পুলিশ মো. হারুন নামে একজনকে আটক করেছে।
বুধবার রাত ৮টার দিকে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবিসিংহপুর গ্রামের হাজেরা দিঘী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহিম বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার শাহজাহানের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে দেবিসিংহপুর গ্রামের হাজেরা দিঘী এলাকায় মাদক ব্যবসা চলছিল। সম্প্রতি কয়েকজন তরুণ এর প্রতিবাদ করে পাহারা বসালে ক্ষুব্ধ হয়ে হামলা চালায় অভিযুক্তরা। এতে ফাহিম,রিফাত ও সাকিব নামে তিনজন গুরুত্বর আহত হন। পরে নানাবাড়ি থেকে খালার বাড়িতে যাওয়ার পথে ফাহিমকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে মাদক কারবারি হারুন, জাহাঙ্গীর, আবুল খায়ের, মমিনসহ ৭-৮ জন। এতে ঘটনাস্থলে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার জানান, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মূল অভিযুক্ত হারুনকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Aminur / Aminur
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল