মাগুরায় জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন ও বৃক্ষরোপণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা
মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ মাগুরা জেলা কারাগার পরিদর্শন করেছেন। বুধবার (১০ জুন) পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, বন্দীদের আবাসন, চিকিৎসা সেবা, খাদ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি কারাগারের বিভিন্ন সংস্কারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের পাশাপাশি যেসব বন্দীর নিজ খরচে আইনগত সহায়তা গ্রহণের সামর্থ্য নেই, তাদের জেলা লিগ্যাল এইড অফিস থেকে আইনি সহায়তা নিশ্চিত করার জন্য বিশেষ তাগিদ দেন। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব শাশ্বতী শীল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাকারিয়া ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সানজিদা হায়দার নূপুর, গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী এবং মাগুরা জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
একই দিনে জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে গৃহীত কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন এবং কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণের পরিকল্পনা, সমন্বয় ও তদারকি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষা ও সবুজ পৃথিবী গঠনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে স্কুল, কলেজ, সামাজিক সংগঠন ও সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি প্রত্যেক মানুষের উচিত বছরে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার সঠিক পরিচর্যা করা।
Aminur / Aminur
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’